দেশে কঠোর বিধিনিষেধ বাড়ল আরও এক সপ্তাহ
বৈশাখী নিউজ ডেস্ক: চলমান কঠোর বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই বিধিনিষেধ আগামী ৫ মে পর্যন্ত বলবৎ থাকবে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী এই বিধিনিষেধ ২৮ এপ্রিল পর্যন্ত চলার কথা ছিল।
সোমবার (২৬ এপ্রিল) বিকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
তিনি বলেন, কোভিড-১৯ বিস্তার রোধে চলমান কঠোর বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার এ সংক্রন্ত প্রজ্ঞাপন জারি হতে পারে। বিধিনিষেধ চলাকালে গণপরিবহন বন্ধ থাকবে বলে জানান তিনি।
এর আগে গত ১৪ এপ্রিল থেকে কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। অতি জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর ১৮ এপ্রিল এক বৈঠকে চলমান বিধিনিষেধ ২৮ এপ্রিল পর্যন্ত বড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। এবার তৃতীয় দফায় আবারও এক সপ্তাহ এই কঠোর বিধিনিষেধ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হল।
Related News
ঢাকাসহ ৩৭ জেলায় তীব্র বজ্রপাতের শঙ্কা, হতে পারে ভারী বৃষ্টি
বৈশাখী নিউজ ডেস্ক: শনিবার রাত থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলেRead More
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More



Comments are Closed