নবীগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে পিতাকে হত্যা করল ছেলে!
হবিগঞ্জ প্রতিনিধি: প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য পিতাকে হত্যা করেছে পুত্রসহ ৭ জন। দেশীয় ধারোলো অস্ত্র ফিকলের নির্মম আঘাতে গত বছরের ১৭ জুলাই তাকে হত্যা করা হয়। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ এ হত্যা রহস্য উদঘাটন করেছে।
জাহির হত্যাকান্ডের সাথে জড়িত শামসুল হক (৩৫), জিলু মিয়া শনিবার হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট পবন চন্দ্র বর্মনের আদারতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এর আগে মিজবাহ উদ্দিন (২৬) নামে অপর অভিযুক্ত একই আদালতে গত শুক্রবার জবানবন্দি দেন।
নবীগঞ্জ উপজেলার বাঁশডর গ্রামের আরশ আলী ও বশির মিয়ার দুটি গোষ্ঠীর মধ্যে বিরোধ দীর্ঘদিন ধরে চলছে। উভয়পক্ষের মধ্যে ১০/১২ টি মামলা বিচারাধীন। ইদানিং বিজনা নদীর জলমহাল ইজারাকে কেন্দ্র করে বিবাদমান দুইপক্ষের মধ্যে বিরোধ আরো চরমে উঠে। এর জের ধরে গত বছরের ১৫ জুলাই সকালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এদিকে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ৭৫ বছরের বৃদ্ধ জাহির আলীকে তার সন্তান ও অন্য আসামীরা মিলে বাড়িতে হত্যা করে। ঘটনার পরদিন আরশ আলী প্রতিপক্ষ ৯২ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
শনিবার হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা সংবাদ সম্মেলনে জানান, পুলিশের দীর্ঘ তদন্তে প্রকাশ পায় যে, ঘটনার দিন জাহির আলী সংঘর্ষস্থলে ছিলেন না। তিনি পান বিক্রির জন্য গ্রামের পশ্চিম হাটিতে ছিলেন। দাঙ্গা শেষ হওয়ার আধ ঘন্টা পর তিনি বাড়িতে এসে খাটে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। তখন তার বড় ছেলে আরশ আলীর নেতৃত্বে জালাল, কুরুশ , জিলু, মিসবাহ, শামসুল, ছুরুক মিয়াসহ ৭ জন মিলে জাহির আলীকে দেশীয় ধারালো অস্ত্র ফিকল দিয়ে ঘাই মেরে হত্যা করে। বাকি ৪ আসামী পলাতক রয়েছে।
Related News
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককেRead More
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More



Comments are Closed