২৫ এপ্রিল থেকে খুলবে দোকানপাট-শপিংমল
বৈশাখী নিউজ ডেস্ক: বিধিনিষেধের মধ্যেই দোকানপাট ও শপিংমল খোলার অনুমতি দিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে বেচাকেনা করতে হবে।
আগামী রোববার (২৫ এপ্রিল) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। শুক্রবার (২৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়টি সংশ্লিষ্ট বাজার বা সংস্থার ব্যবস্থাপনা কমিটি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।
করোনার কারণে চলমান বিধিনিষেধের মধ্যে দোকানপাট ও বিপণিবিতান খুলবে কি-না, এ বিষয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলালউদ্দিন বলেন, চলমান লকডাউনের মধ্যে দোকানপাট ও বিপণিবিতান খুলবে কি-না, এ বিষয়ে সরকার রোববার সিদ্ধান্ত জানাবে। আমরা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছিলো সরকার। পরে তা শিথিল করে শুধুমাত্র সিটির মধ্যে সীমিত আকারে যান চলাচল ও নির্দিষ্ট সময়ের জন্য খুলে দেওয়া হয় শপিংমল।
আবার সংক্রমণ বাড়ায় ১৪ এপ্রিল থেকে আবারও সাতদিনের বিধিনিষেধ আরোপ করা হয়। পরে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশক্রমে এর মেয়াদ ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বর্ধিত করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
Related News
টিসিবি থেকে বাদ পড়েছেন ৫৯ লাখ সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকারRead More
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More



Comments are Closed