দেশে করোনায় আরও ৯৫ মৃত্যু, আক্রান্ত ৪২৮০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৯৫ জন। এ নিয়ে প্রাণঘাতী এই ভাইরাসে মোট মৃত্যু হয়েছে ১০ হাজার ৬৮৩ জনের। এছাড়া এসময়ে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৮০ জন। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৩২ হাজার ৬০ জনে।
করোনাভাইরাস নিয়ে বুধবার (২১ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৭ হাজার ৭২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৩৫ হাজার ১৮৩ জন।
এর আগে টানা চার দিন শতাধিক মৃত্যুর পর মঙ্গলবার (২০ এপ্রিল) ৯১ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদফতর। গত সোমবার (১৯ এপ্রিল) কোভিড-১৯ এ একদিনে সর্বোচ্চ ১১২ জন মারা যান। তার আগের তিন দিন যথাক্রমে ১০২, ১০১ ও ১০১ জন মারা যান।
এছাড়া গত একদিনে ২৮ হাজার ৫৬১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছ ১৮ হাজার ৪০৮টি নমুনা। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ০৭ শতাংশ।
নতুন করে মারা যাওয়া ৯৫ জনের মধ্যে ঢাকা বিভাগেরই ৫৮ জন রয়েছেন। এছাড়া চট্টগ্রামে ১৭, রাজশাহীতে ৮, খুলনায় ৩, বরিশালে ২, সিলেটে ৩, রংপুরে ৩ এবং ময়মনসিংহে একজন করে রয়েছেন। মারা যাওয়াদের মধ্যে ৫৯ জন পুরুষ আর ৩৬ জন নারী।
বয়স ভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়াদের মধ্যে ৫৭ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ২২ জন, ৪১ থেকে ৫০ বছরের ১৩ জন, এবং ৩১ থেকে ৪০ বছরের ৩ জন রয়েছেন।
গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। এর মধ্যে ওই বছরের ৫ নভেম্বর মৃত্যুর সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। একদিনে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যুর খবর আসে ৩০ জুন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনা ভাইরাসের উপদ্রব শুরু হয়। বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত বছরের ১১ মার্চ কোভিড-১৯ কে বৈশ্বিক মহামারি ঘোষণা করে।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed