বিশেষ শর্তে বুধবার থেকে ঢাকা-চীন ফ্লাইট চালু
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি যাত্রীদের জরুরি যাতায়াতের জন্য বিশেষ বিবেচনা ও শর্তে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ চারটি এয়ারলাইন্সকে চীনে (অনুমোদিত গন্তব্যে) ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
অন্য তিনটি হলো বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইন্স, চায়না ইস্টার্ন এয়ারলাইন্স এবং চায়না সাউদার্ন এয়ারলাইন্স। বুধবার (২১ এপ্রিল) থেকে এ চারটি এয়ারলাইন্সের ফ্লাইট চীনে যাবে।
গত শুক্রবার বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সিদ্ধান্ত হয়, ঢাকা থেকে যারা চীনে যাবেন কিংবা চীন থেকে যারা ঢাকায় আসবেন তাদের যাত্রা শুরুর ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর ল্যাবরেটরিতে করা করোনা সনদ নিয়ে আসতে হবে। চীন থেকে যারা ফিরবেন তাদের বাধ্যতামূলক সরকার নির্ধারিত আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
ঢাকায় যেসব ফ্লাইট আসবে সেসব এয়ারক্রাফট সর্বোচ্চ ১০০ জন এবং বড় এয়ারক্রাফট ১৫০ জন যাত্রী পরিবহন করতে পারবে।
এছাড়া বড় ও ছোট উভয় এয়ারক্রাফটে করোনা সন্দেহভাজন রোগীর জন্য সিট সংরক্ষণ করতে হবে।
Related News
ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালু ৭ নভেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে আবারও নিয়মিত ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছেRead More
এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: ক্যাডেট এএসআই (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ-২০২৬-এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তাRead More



Comments are Closed