কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে সরকারি নির্দেশনায় কঠোর লকডাউন চলাচালে সময় দোকান খোলা রাখা ও মাস্ক ব্যবহার না করার দায়ে ৮টি মামলায় মোট ৬ হাজার ৭০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
শনিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পুলিশি সহায়তায় শমশেরনগর বাজার ও আশপাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে জালাল শিকদারের নগদ ৫ হাজার টাকা এবং ভিতর বাজার ও আশপাশের এলাকায় মাস্ক না পরার দায়ে আরও ৭ জনের ১ হাজার ৭ শত টাকা জরিমানা করেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক অভিযান ও জরিমানার সত্যতা নিশ্চিত করেন।
Related News
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More
বড়লেখায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ‘জিন্নী হুজুর’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকেRead More



Comments are Closed