Main Menu

চট্টগ্রামে শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত ৪

বৈশাখী নিউজ ডেস্ক: বেতন বৃদ্ধিসহ ১২ দফা দাবিতে চট্টগ্রামের বাঁশখালীতে কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৪ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন।

নিহতরা হলেন- আহমদ রেজা (১৮), রনি হোসেন (২২), শুভ (২৪), মো. রাহাত (২৪) ও হাবিবুল্লাহ (১৯)।

শনিবার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই ঘটনায় অন্যান্য আহতদের বাঁশখালী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বেতন-ভাতা, ইফতার, নামাজ সূচি নির্ধারণ, নিয়ে বিক্ষোভ শুরু করেন স্থানীয় শ্রমিকরা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর তুমুল সংঘর্ষ শুরু হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন সংবাদ মাধ্যমকে জানান, বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। ওই সংঘর্ষে চারজনের মৃত্যুর খবর পেয়েছেন বলেও জানান তিনি। আহত হয়েছেন ২৫ শ্রমিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

Share





Related News

Comments are Closed