যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা, নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে আবারো বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এবার ইন্ডিয়ানাপোলিস অঙ্গরাজ্যে কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠান ফেডএক্সের কার্যালয়ে বন্দুকধারীর গুলিতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। চলতি বছর ৪ মাসে বন্দুক হামলায় প্রাণ গেছে ১৮৭ জনের।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতের এ ঘটনায় আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।
ঘটনার সময় সেখানে উপস্থিত থাকা ফেডএক্সের দুই কর্মকর্তা জানান, তারা অন্তত দশ রাউন্ড গুলি চালানোর শব্দ শুনতে পান।
এদিকে, হামলা চালানোর পর বন্দুকধারী সেখানেই আত্মহত্যা করেন বলে জানান মার্কিন পুলিশ বিভাগের এক মুখপাত্র। ওই এলাকায় হামলার আর কোনো আশঙ্কা নেই বলে আশ্বস্ত করে স্থানীয়দের শান্ত থাকার আহ্বান জানান তিনি।
সূত্র: বিবিসি
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed