Main Menu

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র সাময়িক বন্ধ

বৈশাখী নিউজ ডেস্ক: লকডাউন চলমান থাকাকালীন ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র সাময়িক বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

বুধবার (১৪ এপ্রিল) ভারতীয় হাইকমিশন এই তথ্য জানায়।

ভারতীয় হাইকমিশন বলেন, বাংলাদেশ সরকার কর্তৃক ১৪-২১ এপ্রিল পর্যন্ত বাস্তবায়িত লকডাউনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশজুড়ে সমস্ত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ইতোমধ্যে জমা দেওয়া আবেদনসমূহের বিষয়ে জানতে এবং যেকোনো জরুরি অনুরোধের জন্য visahelp.dhaka@mea.gov.in ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

Share





Related News

Comments are Closed