সারাদেশে চলছে কঠোর লকডাউন
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণরোধে সারাদেশে এক সপ্তাহের ‘কঠোর লকডাউন’ শুরু হয়েছে।
বুধবার (১৪ এপ্রিল) ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এ লকডাউনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে মাঠে থাকবে সিভিল প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সংক্রমণ আইন অনুযায়ী এজন্য জেলা প্রশাসন এবং পুলিশ সুপারদের ক্ষমতা প্রদান করা হয়েছে।
গত ১২ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে লকডাউন ঘোষণা করে এ প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ বন্ধ থাকবে গণপরিবহন। তবে শিল্প-কারখানা, জরুরি সেবা প্রতিষ্ঠানগুলো খোলা রয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত “সীমিত পরিসরে” চালু থাকছে ব্যাংকিং সেবাও। এছাড়া ৬ ঘণ্টা খোলা স্থানে কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যদি কেনা-বেচা করা যাবে।
যেকোনও জরুরি প্রয়োজনে বাইরে বের হতে “মুভমেন্ট পাস” এর ব্যবস্থা করা হয়েছে। জরুরি সেবা ছাড়া যেকোনও প্রয়োজনে বাইরে বের হতে এ পাস সঙ্গে রাখতে অনুরোধ জানিয়ে বাংলাদেশ পুলিশ।
Related News
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More



Comments are Closed