হেফাজতের ৪ শীর্ষ নেতা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হককে নারীসঙ্গীসহ আটকের জেরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে ভাঙচুর ও মহাসড়কে নাশকতা সৃষ্টির মামলার প্রধান আসামিসহ দলটির ৪ শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে র্যাব-১১।
গ্রেফতারকৃতরা হলেন- হেফাজত নেতা মাওলানা ইকবাল (প্রধান আসামি), মাওলানা মহিউদ্দিন, মাওলানা শাজহাজান শিবলী ও মাওলানা মোয়াজ্জেম।
সোমবার (১২ এপ্রিল) সকালে র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে ভাঙচুর ও মহাসড়কে নাশকতা সৃষ্টির মামলার প্রধান আসামি মাওলানা ইকবালসহ ৪ হেফাজত নেতাকে রবিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর জুরাইন এলাকা থেকে গ্রেফতার করে র্যাব-১১ এর একটি দল। গ্রেফতারকৃতরা মামলার এজাহারভুক্ত ১, ২, ৪ ও ৬ নম্বর আসামি।
তিনি বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে মাওলানা ইকবাল ও মাওলানা মহিউদ্দিন হেফাজতের বড় নেতা। গ্রেফতার ৪ জনকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।’
গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে এক নারীর (ঝর্ণা) সঙ্গে অবস্থানকালে অবরুদ্ধ হন হেফাজত নেতা মামুনুল হক। ওইদিন তিনি পুলিশের জিজ্ঞাসাবাদে জানান, সঙ্গে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। দুই বছর আগে শরিয়া আইন মোতাবেক ওই নারীকে তিনি বিয়ে করেন। যদিও পরবর্তীতে ফাঁস হওয়া কয়েকটি ফোনালাপের সূত্রে জানা যায়, দ্বিতীয় বিয়ের বিষয়টি মামুনুলের প্রথম স্ত্রীর জানা ছিল না।
অবরুদ্ধ হওয়ার কয়েক ঘণ্টা পর হেফাজত নেতারা ওই রিসোর্টে লাঠিসোটা নিয়ে ব্যাপক ভাঙচুর ও নাশকতা চালিয়ে মামুনুল হককে মুক্ত করে নিয়ে যায়। পরে তারা মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে নাশকতা চালায়।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed