সিলেটে করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ১৪২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতি করোনাভাইরাসে আরো ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৪২ জনের, আর সুস্থ হয়েছেন ১৩৬ জন। একই সময়ে করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ জন। এ
সোমবার (১২ এপ্রিল) সকালে সিলেট স্বাস্থ্য বিভাগের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিন অনুযায়ী, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া দুইজনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া, নতুন আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৯৫ জন, সিলেট ওসমানী হাসপাতালের ২৭ জন, সুনামগঞ্জের ২ জন, হবিগঞ্জের ৪ জন ও মৌলভীবাজারের ১৪ জন রয়েছেন। এ নিয়ে এ বিভাগে ১৮ হাজার ৮১৮ জনের করোনা শনাক্ত হলো। এছাড়া, সুস্থ হওয়াদের মধ্যে সিলেটের ৯৭ জন, হবিগঞ্জের ৩০ জন ও মৌলভীবাজারের ৯ জন রয়েছেন।
করোনা নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি ২৩০ জনের মধ্যে সিলেটে ২১৪ জন, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ১০ ও মৌলভীবাজারের ৬ জন রয়েছেন।
সোমবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনায় ৩০১ জনের মৃত্যু হয়েছে। করোনায় মারা যাওয়া ৩০১ জনের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেটে। এ জেলার ২৩২ জন মারা গেছেন করোনায়। এ ছাড়া সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন, মৌলভীবাজারের ২৫ জন মারা গেছেন।
এদিকে সিলেটে করোনা পরিস্থিতি না কমলে আইসিইউ স্থাপনের ওপর জোর দিয়েছেন চিকিৎসকরা। তারা জানিয়েছেন, সিলেট বিভাগে সিরিয়াস রোগীর জন্য এখন আইসিইউর সংখ্যা খুবই কম। এ কারণে গুরুতর রোগীদের জন্য আইসিইউ বাড়াতে হবে। বর্তমানে সিলেটে সরকারি স্বাস্থ্যসেবায় করোনা রোগীর জন্য আইসিইউ সংকট চলছে। সিলেটের করোনার পরিস্থিতির খবর মোটেও স্বস্তিকর নয়।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed