দেশের কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির আভাস
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের কয়েকটি অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৯ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে এমনটাই জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুর রহমান জানান, আজ সিলেট, কুমিল্লা, কুষ্টিয়া ও যশোর অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো বাতাসসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, গতকাল রাতে রাজশাহীসহ দেশের কয়েকটি এলাকায় হালকা ঝড় হয়েছে।
এছাড়া আজ সিলেট, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অফিস আরও জানায়, ঝড় বৃষ্টি প্রবণ এসমস্ত এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
Related News
চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে সারা দেশে চার দিনRead More
১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার (২ নভেম্বর) থেকে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশারRead More



Comments are Closed