Main Menu

সাংবাদিক হাসান শাহরিয়ার আইসিইউতে

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক ও কমনওয়েলথ ইন্টারন্যাশনাল জার্নালিস্ট এসোসিয়েশনের এমিরেটাস সভাপতি প্রখ্যাত সাংবাদিক হাসান শাহরিয়ার গুরুতর অসুস্থ। করোনাভাইরাসে আক্রান্ত দেশের এ প্রখ্যাত সাংবাদিকের ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। তাকে রাজধানীর তেজগাঁও-এর ইম্পালস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বেলা ২টা পর্যন্ত তার অবস্থার উন্নতি হয়নি বলে জানিয়েছেন তার স্বজন দৈনিক ইত্তেফাকের সিলেট ব্যুরো প্রধান হুমায়ুন রশীদ চৌধুরী।

তার বড় ভাই এডভোকেট হোসেন তৌওফিক চৌধুরী সস্ত্রীক করোনায় আক্রান্ত । তারা বর্তমানে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে, তাদের অবস্থা স্থিতিশীল।

এদিকে, জাতীয় প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি খ্যাতিমান সাংবাদিক হাসান শাহরিয়ার এর আরোগ্য কামনায় আজ বাদ জুমআ সিলেট নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Share





Related News

Comments are Closed