Main Menu

সিলেটে অর্ধ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য উদ্ধার করেছে সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশ। উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে-বিভিন্ন রংয়ের শাড়ী, থ্রি পিছ, সিরিঞ্জ, চা-পাতা, ইমামী তৈল, সানস্ক্রিং ক্রিম, মেহেদী, ঔষধ সামগ্রী।

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নি:)/স্নেহাশীষ পৈত্য, এসআই(নি:)/কাজী রিপন সরকার, এসআই(নি:)/নিবলু দাশ, এএসআই(নি:) /আপন মিয়া, এএসআই (নি:)/বিশ্বজিৎ দাশ, এএসআই(নি:)/মো: দেলোয়ার হোসেন ও র্ফোসসহ ৮ এপ্রিল দিবাগত রাত পৌনে ৪টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন চকের বাজারস্থ পলাতক আসামী মো: আব্দুল মন্নান এর ভাড়া করা গোদাম ঘর হতে এসব মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল সহ পলাতক আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Share





Related News

Comments are Closed