Main Menu

বিয়ানীবাজারে ধর্ষণের শিকার ৫ম শ্রেণির ছাত্রী, আটক ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতায় পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণে অভিযুক্ত দুই ধর্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

আটককৃতরা হলো- উপজেলার বাহাদুরপুর দক্ষিণ ঠিকরপাড়া গ্রামের মৃত ছাইদ আলীর পুত্র ফয়ছল আহমদ পেটলা ও উত্তর গাঙ্গপার এলাকার মৃত আব্দুর খালিকের পুত্র মিশুক আহমদ।

মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুরপুর ঠিকরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার তাদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের (মামলা নং ০৩) করেছেন ভিকটিমের পিতা।

জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে ঘরের বারান্দায় নলকূপ থেকে পানি নিতে বের হলে ১২ বছর বয়সী ঐ শিশুকে জোরপূর্বক তুলে নিয়ে পাশের একটি নির্জন জায়গায় অভিযুক্ত দুই ধর্ষক পালাক্রমে ধর্ষণ করে অজ্ঞান অবস্থায় রেখে পালিয়ে যায়। এসময় ঘরের লোকজন খোঁজাখোঁজি করে অজ্ঞান অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন। এঘটনা জানাজানি হলে স্থানীয়রা ধর্ষকদের আটক করে রাখেন। পরে পুলিশের কাছে সোপর্দ করে।

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, অভিযুক্ত দুই ধর্ষককে আটক করে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed