Main Menu

সিলেটের দুই ল্যাবে ১১৭ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে মঙ্গলবার আরও ১১৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ওসমানী মেডিকেলের ল্যাবে ৫৩ জনের ও শাবির ল্যাবে ৬৪ জনের করোনা শনাক্ত হয়।

মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় ৫৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ৪৩ জনই সিলেট জেলার। এছাড়া মৌলভীবাজারের ৭ জন ও সুনামগঞ্জ জেলায় ৩ জন রয়েছেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসি-আর ল্যাব সুত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে একইদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ল্যাবে আরও ৬৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) শাবির ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬৪ জনের পজিটিভ রিপোর্ট এসেছে।

শাবি’র করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ হাম্মাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট জেলার ৪৭ জন, সুনামগঞ্জের ২ জন এবং মৌলভীবাজার জেলার ১৫ জন রয়েছেন।

Share





Related News

Comments are Closed