Main Menu

সুনামগঞ্জে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক খুন

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে দক্ষিণ সুনাগঞ্জ উপজেলায় দুলা ভাইয়ের ছুরিকাঘাতে সৎ শ্যালক রাসিক মিয়া (২৯) খুন হয়েছেন। নিহত রাসিক দক্ষিণ সুনামগঞ্জ থানাধীন পূর্ব পাগলা ইউপির দামোধরতপী গ্রামের মৃত সফিক মিয়ার ছেলে। এ ঘটনায় দুলাভাই নাইজুল হক, সৎ বোন ও সৎ মাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নাইজুল হক ছাতক উপজেলার খারাই গ্রামের জমসিদ আলীর ছেলে। সোমবার (৫ এপ্রিল) বিকেলে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দামোধরতপী গ্রামের মৃত সফিক মিয়ার দ্বিতীয় স্ত্রী ও তৃতীয় স্ত্রীর সন্তানদের মধ্যে সম্পত্তির ভাগ ভাটোয়ারা নিয়ে বিরোধ চলছিলো। সোমবার (৫ এপ্রিল) বিকাল ৪ টায় দ্বিতীয় স্ত্রীর ছেলে রাসিক মিয়া ও তৃতীয় স্ত্রীর মেয়ে ছামিনা বেগমের মধ্যে সম্পত্তির বিরোধ নিয়ে কথা কাটাকাটি হয়। তখন ছামিনা বেগমের স্বামী নাইজুল হক ধারালো ছোরা দিয়া শ্যালক রাসিক মিয়ার পেটে আঘাত করলে তিনি মাটিতে লুঠিয়ে পড়েন। সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়া গেলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৯টায় তার মৃত্যু হয়।

গ্রেফতারকৃত নাইজুল হক

খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের উপ পুলিশ পরিদর্শক দেবাশীষ দেব অভিযান চালিয়ে ঘাতক নাইজুল হকসহ তার শাশুড়ী নুরুল নেছা, স্ত্রী ছামিনা বেগম, শ্যালিকা রিনা বেগমদের গ্রেফতার করা হয়।

এ ঘটনায় রাসিক মিয়ার ছোট ভাই নাছির মিয়া বাদী হয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের উপ পুলিশ পরিদর্শক ও তদন্তকারী অফিসার দেবাশীষ দেব জানান, ঘটনার পরপরই অভিযান করে চারজনকে গ্রেফতার করে আদালতে চালান দেয়া হয়েছে। তদন্ত অব্যাহত আছে।

 

Share





Related News

Comments are Closed