Main Menu

সিলেটে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-গোয়াইনঘাট সড়কের সালুটিকর ব্রীজ সংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মোবাইল ফোনে খবর পেয়ে এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সালুটিকর ব্রীজে উঠার আগে মেইন রাস্তার নিচ থেকে তার লাশ উদ্ধার করে। তার বয়স অনুমানিক ৭০ বছর। মৃত ব্যক্তির মুখে সাদা (পাকা) দাড়ি, পরনে ফুলহাতা শার্ট, চেক লুঙ্গি ও সাথে একটি লাল গামছা রয়েছে। মৃত ব্যক্তির ডান পায়ের গোড়ালীতে সামান্য ছেঁচা ও জখম রয়েছে।

স্থানীয় লোকজনের সাথে কথা বলেও তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। মৃত ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য সুরতহাল রিপোর্ট তৈরী করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed