সিলেটে আরো ৫০ জন করোনায় আক্রান্ত, সুস্থ ২৪
বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনার মারাত্মক ঝুঁকিতে রয়েছে সিলেটে। করোনায় আক্রান্তের পাশপাশি হাসপাতালে ভর্তি হওয়া রোগীও বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৫০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এসময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ২৪জন। সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৯১ জনের মৃত্যু হয়েছে।
বর্তমানে সিলেট বিভাগে ১৭৮জন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এরমধ্যে সিলেটে ১৭৪ জন, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজারের ৩জন রয়েছেন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৭১৩ জন। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ২৫৪ জন।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬৩জন ও আইসোলেশনে চিকিৎসাধীন আছেন আরও ৩৪জন।
রবিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানান।
সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৫০জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজে ১০জন, সিলেট জেলার বিভিন্ন উপজেলায় ৪০জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।
রবিবার (৪ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৭ হাজার হাজার ৭১৩জন। এর মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ৯৭৯জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬০৮জন, হবিগঞ্জে ২ হাজার ৬৯জন ও মৌলভীবাজারে ২ হাজার ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed