দেশে করোনায় আরো ৫৩ মৃত্যু , আক্রান্ত ৭০৮৭
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৮৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা এখন পর্যন্ত করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড বাংলাদেশে। একই সময়ে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৩ জনের।
রোববার (৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ও সংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলামের স্বাক্ষরিত করোনা সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, চব্বিশ ঘণ্টায় ৫৩ জনের মৃত্যু দিয়ে দেশে এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ২৬৬ জনে। আর একই সময়ে শনাক্ত হওয়া ৭ হাজার ৮৭ জনকে নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৩৭ হাজার ৩৬৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭০৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থের সংখ্যা ৫ লাখ ৫২ হাজার ৪৮২ জন।
Related News
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা আরও সহজRead More
টিসিবি থেকে বাদ পড়েছেন ৫৯ লাখ সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকারRead More



Comments are Closed