Main Menu

রাজনগরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ জন নিহত

বৈশাখী নিউজ ডেস্ক : মৌলভীবাজারের রাজনগর উপজেলার লুয়াইউনী এলাকায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে দুই জন নিহত হয়েছন।

শুক্রবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে রাজনগর উপজেলার শেষ সীমান্ত মৌলভীবাজার-কুলাউড়া সড়কে লুয়াইউনী এলাকায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।

রাজনগর থানার এএসআই আক্তার হোসেন জানান, এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাজনগর উত্তরভাগ চাবাগানের বাসিন্দা সুজন কর্মকার নিহত হন। আহত অবস্থায় দুই জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরেকজনকে মৃত ঘোষনা করেন।

তবে তাৎক্ষনিকভাবে হাসপাতালে নিহতের নাম-পরিচয় জানা য়ায়নি। আহত অবস্থায় অন্য একজন এখনও চিকিৎসাধীন রয়েছেন।

এএসআই আক্তার হোসেন আরও জানান, এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

মৌলভীবাজার সদর হাসপাতালের চিকিৎসক ডা. ফাহমিদা আক্তার জানান, আহত ব্যক্তির শারীরিক অবস্থাও আশঙ্কাজনক।

Share





Related News

Comments are Closed