দেশে করোনায় আরো ৫০ জনের মৃত্যু, আক্রান্ত ৬৮৩০
বৈশাখী নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৬ হাজার ৮৩০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আর আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৫০ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুক্রবার বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশে এই নিয়ে করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জনের শরীরে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৯ হাজার ১৫৫ জনের।
গত একদিনে দেশের ২২৬টি ল্যাবে ২৯ হাজার ৩২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ২৮। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৪৩৭ জন। এ নিয়ে সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৭ হাজার ৪১১ জন। সুস্থতার হার ৮৭ দশমিক ৬৪ শতাংশ।
এই সময়ে মৃত ৫০ জনের মধ্যে ৪০ পুরুষ, ১০ জন নারী। বয়স বিবেচনায় বিশোর্ধ্ব এক, ত্রিশোর্ধ্ব দুই, চল্লিশোর্ধ্ব চার, পঞ্চাশোর্ধ্ব ১১ ও ষাটোর্ধ্ব ৩২ জন।
দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর সংবাদ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে করোনাভাইরাস সংক্রমণের তথ্য প্রকাশ করা হয়। ২০২০ সালের ৪ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনে ভাইরাসটির প্রাদুর্ভাবের কথা ঘোষণা করে।
পরিস্থিতি বিবেচনা করে স্বাস্থ্য অধিদপ্তর ৪ জানুয়ারি থেকেই দেশের বিমানবন্দরসহ সব স্থল ও নৌবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের স্ক্রিনিং শুরু করে। ওই বছরের ৪ মার্চ সমন্বিত করোনা কন্ট্রোল রুম চালু করা হয়।
Related News
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More
প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না অ্যান্টিবায়োটিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদারRead More



Comments are Closed