নর্থামটনের মেয়র হলেন সিলেটের রুফিয়া
প্রবাস ডেস্ক: ব্রিটেনের নর্থামটন সিটি কাউন্সিলে প্রথম ব্রিটিশ বাংলাদেশি মেয়র নির্বাচিত হয়েছেন রুফিয়া আশরাফ। এর আগে তিনি গত বছর এ বারার ডেপুটি মেয়র নির্বাচিত হন।
লেবার পার্টির কাউন্সিলর রুফিয়া ব্যক্তিগত জীবনে তিন সন্তানের জননী। বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকালে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব নেন।
রুফিয়া আশরাফ বলেন, তার জন্ম ও বেড়ে উঠা ব্রিটেনে। তিনি পেশায় একজন সমাজকর্মী। রুফিয়ার গ্রামের বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে। রুফিয়া বলেন, আমি এ কাউন্সিলের প্রথম ব্রিটিশ বাংলাদেশি মেয়র হিসেবে গর্বিত। তিনি সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
Related News
সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য সরকারের জরুরি বার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে বাংলাদেশি শ্রমজীবীদের প্রধান গন্তব্যস্থল সৌদি আরব। বর্তমানে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি কর্মরতRead More
আমিরাতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বায়েজিদ রায়হান (২৭) ও সাইফুদ্দিনRead More



Comments are Closed