যুক্তরাজ্য ছাড়া ১২ দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: লন্ডন থেকে সিলেটে আসা যাত্রীদের এখন থেকে আর বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে না। হোটেল কোয়ারেন্টিনের পরিবর্তে বাধ্যতামূলকভাবে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিন সম্পন্ন করতে হবে।
বৃহস্পতিবার বেবিচক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এই প্রজ্ঞাপন ৩ এপ্রিল থেকে কার্যকর হবে এবং ১৮ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোভিড-১৯’র টিকা নেওয়া থাকলেও বাংলাদেশে আসা সব যাত্রীর অবশ্যই আরটি-পিসিআরভিত্তিক করোনাভাইরাসের নেগেটিভ সনদ থাকতে হবে। এই পরীক্ষা করাতে হবে ফ্লাইট ছাড়ার ৭২ ঘণ্টার মধ্যে। দেশে আসা যাত্রীদের মধ্যে কোভিড-১৯’র কোনো লক্ষণ পাওয়া না গেলেও বাধ্যতামূলকভাবে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিন সম্পন্ন করতে হবে।
যদি করোনার লক্ষণ দেখা যায়, তবে বাধ্যতামূলকভাবে সরকারি ব্যবস্থাপনায় অথবা যাত্রীর নিজ ব্যয়ে সরকার অনুমোদিত হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।
একই প্রজ্ঞাপনে যুক্তরাজ্য ছাড়া ইউরোপ ও আরও ১২ দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই ১২টি দেশ হচ্ছে— আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়ে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশ ও বিশ্বজুড়ে চলমান করোনা মহামারি পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে, যাত্রীদের শুধুমাত্র টার্মিনাল ভবনের ভেতরে রাখার শর্তে এসব দেশের এয়ালাইনন্সগুলোর শিডিউল ফ্লাইটে ট্রানজিট যাত্রীদের বাংলাদেশে আনার অনুমতি দেওয়া হবে।
Related News
ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালু ৭ নভেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে আবারও নিয়মিত ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছেRead More
এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: ক্যাডেট এএসআই (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ-২০২৬-এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তাRead More



Comments are Closed