কক্সবাজারসহ ৪ জেলায় পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা সংক্রমণ প্রতিরোধে কক্সবাজার এবং তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে পর্যটনসহ সব ধরনের বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া বিয়ে ও পারিবারিক অনুষ্ঠানসহ যাবতীয় সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার (৩১ মার্চ) বিকেল ৫টায় রাঙামাটি জেলা প্রশাসনের এক জরুরি সভায় এসব নির্দেশনা ও ঘোষণা করেছেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। এ সময় সিভিল সার্জনসহ পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের সামাজিক নেতারা উপস্থিত ছিলেন।
সভায় মিজানুর রহমান বলেন, সারা দেশের সঙ্গে কক্সবাজারসহ তিন পার্বত্য জেলায় করোনা সংক্রমণ বেড়েই চলেছে। প্রতিরোধে কঠোর ও দায়িত্বশীল না হলে পরিস্থিতি ভয়াবহ আকারে রূপ নিতে পারে। তাই সরকারের আদেশক্রমে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ চার জেলায় যাবতীয় পর্যটন কেন্দ্র এবং বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।
একই সঙ্গে বিয়ে ও পারিবারিক অনুষ্ঠানসহ যাবতীয় সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব কেন্দ্র ও অনুষ্ঠান লোক সমাগম সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। রাঙামাটিসহ এ চার জেলায় ইতোমধ্যে শুরু হওয়া যেকোনও মেলা ও সামাজিক অনুষ্ঠান বুধবার থেকে বন্ধ করে দেয়া হয়েছে। যাবতীয় সভা, সেমিনার, প্রশিক্ষণ বন্ধ রাখতে হবে।
তিনি আরও বলেন, যেকোনও যানবাহনে যাত্রী পরিবহন এবং হোটেল রেস্তোরাঁয় ৫০ ভাগ সমাগম নিশ্চিত রাখতে হবে। ওষুদের দোকান ব্যতিত অন্য সব দোকান রাত ৮টার পর বন্ধ করতে হবে। করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল হতে হবে। স্বাস্থ্যবিধি মনে চলতে হবে। আবশ্যিকভাবে মাস্ক পরতে হবে। কোথাও অযথা আড্ডা না জমানোর জন্য নির্দেশ দেন তিনি।
Related News
পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুজনের
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহতRead More
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুRead More



Comments are Closed