মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে দিন দিন করোনার প্রকোপ ফের বাড়তির দিকে যাওয়ায় ভাইরাসটির সংক্রমণ রোধে ১৮ দফা নির্দেশনা দিয়েছে সরকার। এরই মধ্যে আগামী দুই সপ্তাহের জন্য রাইড শেয়ারিং সার্ভিস বন্ধ করার নির্দেশ দিলো সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বুধবার (৩১ মার্চ) বিআরটিএ’র এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
আদেশে বলা হয়, করোনা সংক্রমণ ঠেকাতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত (আপাতত দুই সপ্তাহ) রাইড শেয়ারিং সার্ভিসে মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এছাড়া গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলা ও ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনাও দিয়েছে বিআরটিএ।
Related News
ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালু ৭ নভেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে আবারও নিয়মিত ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছেRead More
এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: ক্যাডেট এএসআই (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ-২০২৬-এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তাRead More



Comments are Closed