Main Menu

শাবিতে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা

বৈশাখী নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) আজ বুধবার হতে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। এই সময়ে কোনো বহিরাগত বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না।

বুধবার (৩১ মার্চ)বিকালে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ এ তথ্য জানিয়েছেন।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাবের জন্য লকডাউনের নিয়ম প্রযোজ্য হবে না। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী যাদের ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তারা এই নিয়মের বাইরে থাকবেন। আজ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

এর আগে গত বছরের ১ অক্টোবর লকডাউন ঘোষণা করেছিল শাবিপ্রবি। গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে এই বিশ্ববিদ্যালয়।

Share





Related News

Comments are Closed