রোববার শাবির ল্যাবে ৭৫ জনের পজেটিভ
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে একদিনে ৭৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
রবিবার (২৮ মার্চ) রাতে শাবির ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। গত বছরের আগস্ট মাসের পর এতো সংখ্যক করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ হাম্মাদুল হক জানান, রবিবার শাবির ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৭৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৫৬ জন, সুনামগঞ্জের ৬ জন, হবিগঞ্জ জেলার ৭ জন এবং মৌলভীবাজার জেলার ৬ জন রয়েছেন বলেও জানান তিনি।
Related News
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More
অক্টোবর মাসে সিলেটের সড়কে প্রাণ গেল ২৭ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: অক্টোবর মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দূর্ঘটনায় ২৭ জন নিহত ও ৪৮Read More



Comments are Closed