Main Menu

দুই দিনের কর্মসূচি ঘোষণা হেফাজতের

বৈশাখী নিউজ ডেস্ক: নতুন করে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। কর্মসূচির মধ্যে রয়েছে- সোমবার (২৯ মার্চ) দোয়া মাহফিল ও শুক্রবার (২ এপ্রিল) বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

রোববার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি শেষে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী।

হেফাজত মহাসচিব বলেন, শুক্রবারের মধ্যে দাবি পূরণ না হলে সামনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি বলেন, হেফাজতে ইসলাম মোদীর আগমন প্রত্যাহার করার জন্য কর্মসূচি দিয়েছিল। কিন্তু মোদীর আগমনের দিন হেফাজতের কোনও কর্মসূচি ছিল না।

তিনি বলেন, হেলমেট বাহিনী দ্বীনের শত্রু, ইসলামের শত্রু । তারা কেউ হেফাজতের নয়। যারা কালেমা জানে বিশ্বাস করে তারা অন্তত বিজেপিকে ভালবাসতে পারে না।

Share





Related News

Comments are Closed