ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে ৫ জনের মৃত্যু (আপডেট)
বৈশাখী নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের সমর্থকদের সড়ক অবরোধে গুলিতে ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বিকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর এলাকায় সড়ক অবরোধ করে হেফাজত সমর্থকরা।
সন্ধ্যা ছয়টায় দিকে অবরোধকারীদের সড়ক থেকে সরাতে অ্যাকশনে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় ফাঁকা গুলি, টিয়ারশেল নিক্ষেপ করা হয়। ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করেন। সেখানে আহতদের বেশ কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়।
তাদের মধ্যে নন্দনপুর হারিয়া গ্রামের নুরুল আলম (৩৫), সুনামগঞ্জের দিরাই উপজেলার বাদল মিয়া (২৪) এবং সদর উপজেলার মঞ্জু গ্রামের সুজন মিয়া (২২) কে মৃত ঘোষণা করেন চিকিৎসক আবদুল্লাহ আল মামুন।
পরে রাত পৌনে নয়টার দিকে আরও দুই গুলিবিদ্ধের মৃত্যুর খবর নিশ্চিত করেন তিনি। তারা হলেন কাওসার মিয়া (২৪) ও জুবায়ের (১৪)।
চিকিৎসক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই পাঁচ জনের মৃত্যু হয়।’
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রানা নুরুস শামস সাংবাদিকদের জানিয়েছেন এখন পর্যন্ত আমরা ৫ জনকে মৃত ঘোষণা করেছি।
এ রিপোর্ট লেখা (রাত পৌনে ১০টা) পর্যন্ত মাদ্রাসা এলাকায় থেমে থেমে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলমান।
অন্যদিকে, সরাইল উপজেলায় স্থানীয়দের বের করা বিক্ষোভ মিছিল থেকে পুলিশ ক্যাম্পে হামলা চালানো হয়েছে। এতে ক্যাম্পে থাকা ২৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের নাম জানা যায়নি। তাঁদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ অন্তত ৪০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ ও ১৫ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলে উপস্থিত সরাইল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, বিক্ষোভ মিছিল থেকে হঠাৎ করে পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয়। পুলিশ আত্মরক্ষায় বল প্রয়োগ করেছে।
এর আগে গত শুক্রবার ব্রাক্ষণবাড়িয়ায় সহিংসতায় আরো ৪ জনের মৃত্যু হয়।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed