সিলেটে আরো ৬৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮৩ জনে।
একই সময়ে ৬৭ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এনিয়ে বিভাগে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৯১৭ জন। এদের মধ্যে গত একদিনে বিভাগে নতুন করে ১৫ জন সুস্থ হয়ে উঠেছেন। যা নিয়ে সিলেটে মোট সুস্থ রোগীর সংখ্যা ১৫ হাজার ৯৪৩ জন।
বুধবার (২৪ মার্চ) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও শনাক্ত হওয়া ৬৭ জন করোনা আক্রান্ত রোগীর ৩৩ জনই সিলেট জেলার বাসিন্দা। এদিকে বিভাগের হবিগঞ্জ জেলায় একজন ও মৌলভীবাজার জেলায় আরও ১৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
নতুন করে করোনায় আক্রান্ত ৬৭ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৯১৭ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ৩৩৭ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৭১ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ২৫ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৮৪ জন।
একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠেছেন, যাদের সকলেই সিলেট জেলার বাসিন্দা। এর মধ্য দিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৫ হাজার ৯৪৩ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৭১৮ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫২৯ জন, হবিগঞ্জ জেলায় ১ হাজার ৬৮৪ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯১২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্র মতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তি মৌলভীবাজারের বাসিন্দা। বুধবার পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের সংখ্যা ২৮৩ জন। এরমধ্যে সিলেট জেলার ২১৮ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারের ২৩ জন।
এদিকে সিলেটের চার জেলায় ৪৩ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ৪১ জনই সিলেট জে্লার বিভিন্ন হাসপাতালে ও একজন সুনামগঞ্জে ও একজন মৌলভীবাজারে চিকিৎসা নিচ্ছেন।
এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ৪৭ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। যাদের সকলেই সিলেট জেলার বাসিন্দা।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed