সিলেটে ট্রাকের ভেতর থেকে চালকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সিলেট-ঢাকা মহাসড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের ভেতর থেকে মুজিবুর রহমান (৪০) নামের এক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি কুমিল্লার মুরাদনগর এলাকার বাসিন্দা। লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সিলেটের এমএজি ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
জানা যায়, বুধবার (২৪ মার্চ) সকালে ওসমানীনগর উপজেলার দক্ষিণ গোয়ালাবাজারে সিলেট-ঢাকা মহাসড়কে একটি পাথরবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট- ২২-৫২১১) দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয় ব্যবসায়ী ছিদ্দিকুর রহমান। সকাল থেকে ট্রাকটি তার দোকানের সামনে থাকায় তিনি দুপুরে ট্রাক সরানোর জন্য ড্রাইভারকে ডাকাডাকি করেন। কিন্তু সাড়া না পেয়ে ট্রাকের ড্রাইভিং সিটের গ্লাসের দিকে তাকিয়ে ভেতরে একটি রক্তাক্ত লাশ দেখতে পান ছিদ্দিকুর। সঙ্গে সঙ্গে তিনি পুলিশে খবরটি জানান।
খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে।
ওসমানীনগর থানার ওসি (তদন্ত) মাসকুদুল আমিন বলেন, ট্রাক থেকে যে লাশ উদ্ধার করা হয়েছে তিনি ঐ ট্রাকেরই চালক। ভোলাগঞ্জ থেকে পাথর নিয়ে ট্রাকটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। কী কারণে এই ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed