সিলেটে একদিনে ৬২ করোনা রোগী শনাক্ত, মৃত্যু ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে সোমবার (২২ মার্চ) সকাল পর্যন্ত একদিনে সর্বোচ্চ ৬২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার ৪৪ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার (২১ মার্চ) সিলেটের চারটি ল্যাবে ৭৭৩ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে।
জানা গেছে, সিলেটে ক্রমেই করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে। রোববারের ৬২ জনকে নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৬৭৬৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ১০২০৮ জন, সুনামগঞ্জে ২৫৬৯ জন, হবিগঞ্জে ২০২২ জন ও মৌলভীবাজার জেলায় ১৯৬৬ জন।
অপরদিকে, রোববার বিভাগে করোনায় মারা গেছেন একজন। তিনি সিলেট জেলার বাসিন্দা। তাঁকে নিয়ে সিলেটে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮২। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ২১৮ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন ও মৌলভীবাজারে ২২ জন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed