১২ দেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা পাকিস্তানের
আন্তর্জাতিক ডেস্ক :: করোনাভাইরাসের সংক্রমণরোধে ১২টি দেশ থেকে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান। মঙ্গলবার (২৩ মার্চ) থেকে ৫ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
গত শনিবার ১২টি দেশ থেকে পাকিস্তানে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পাকিস্তানের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ (সিএএ) । দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে পাওয়া করোনার নতুন ধরন সম্প্রতি পাকিস্তানে ছড়িয়ে পড়ায় এ পদক্ষেপ নিল কর্তৃপক্ষ। এক্ষেত্রে বিভিন্ন দেশকে এ, বি ও সি ক্যাটাগরিতে ফেলা হয়েছে।
ক্যাটাগরি সি অংশে তালিকাভুক্ত ১২টি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞার পাশাপাশি এসব থেকে পাকিস্তানে ভ্রমণও নিষিদ্ধ করা হয়েছে। এই দেশগুলো হলো-বোতসোয়ানা, ব্রাজিল, কলম্বিয়া, কমোরোস, ঘানা, কেনিয়া, মোজাম্বিক, পেরু, রুয়ান্ডা, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া ও জাম্বিয়া।
এক নির্দেশনায় সিএএ জানায়, করোনাভাইরাস প্রতিরোধে গঠিত ‘ন্যাশনাল কমান্ড অপারেশন সেন্টার (এনসিওসি) অনুযায়ী, ক্যাটাগরি সি এর দেশগুলো থেকে পাকিস্তানে ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হল। পাকিস্তানি পাসপোর্টধারী, পাকিস্তানের জাতীয় পরিচয়পত্রধারী প্রবাসী ও সাবেক পাকিস্তানী নাগরিকরা এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবেন। পাকিস্তানে কোভিড-১৯ এর সংক্রমণরোধে সাময়িকভাবে এই পদক্ষেপ নেয়া হয়েছে।’
Related News
আসামে ৭৫০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, গৃহহীন ৪ হাজার মানুষ
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে আবারও বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজ্য সরকার। ধুবড়িRead More
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More



Comments are Closed