সুনামগঞ্জে তারেক রহমানের বিরুদ্ধে মামলা
সুনামগঞ্জ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন যুক্তরাজ্য প্রবাসী মঈনুল হক।
জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক বলায় মামলাটি দায়ের করেন এ প্রবাসী।
সোমবার (২২ মার্চ) সকালে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আদালতে ওই মামলাটি করা হয়। মামলার বাদীপক্ষের আইনজীবী আক্তারুজ্জামান সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলার জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ২১(ক)/২৫(৩)২৯(২)/৩৫ ধারায় এ মামলা দায়ের করেন যুক্তরাজ্য প্রবাসী ও সিলেট মোগলাবজার থানার রাইখাল গ্রামের মৃত আব্দুল শহিদের ছেলে মইনুল ইসলাম।
এ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান আসামি করা হয়।
মামলায় অন্যান্য আসামিরা হলেন, সিলেট দক্ষিণ সুরমা ইউনিয়নের ও লন্ডন প্রবাসী আব্দুল মালিক, লন্ডন প্রবাসী মো. কয়সর আহমেদ, শায়েস্থা চৌধুরী কুদ্দুস, মিসবাহুজ্জামান সুহেল, কামাল উদ্দিন, রহিম উদ্দিন, মাহিদুর রহমান, আনোয়ার হোসাইন খোকন, আফজল হোসেন, আব্দুস সালাম, আফজল হোসেন, হাবিবুর রহমান, নাসির আহমদ শাহিন, শাহ আখতার হোসাইন টুটুল, আবুল কালাম আজাদ, ইকবাল হোসেন, মো. আবুল হোসেন, হেলাল নাসিমুজ্জামান, তাজবির চৌধুরী শিমুল, নাসিম আহমেদ চৌধুরী, এমদাদ টিপু, ডা. মুজিবুর রহমান মুজিব, ঢাকা রিজেন্সী হোটেল ও রির্সোটের চেয়ারম্যান মুসলেহ উদ্দিন আহমদ, প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আরিফ মোতাহার ও বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কবির রেজা।
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সেলিম বলেন, মামলা দায়েরের পর বিজ্ঞ আদালত এই মামলাটি সংশ্লিষ্ট থানাকে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed