সাংবাদিক রতন সরকারের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবী
মো: রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধি: রংপুরে সময় টিভির ব্যুরো প্রধান (বিশেষ প্রতিনিধি) রতন সরকারের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর উদ্যোগে নীলফামারীতে মানববন্ধন হয়েছে ।
বৃহস্পতিবার (১৮মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে এই কর্মসূচীতে সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার তাহমিন হক ববি’র সভাপতিত্বে মানববন্ধন সমাবেশ সঞ্চালনা করেন বিএমএসএফ’র সাধারণ সম্পাদক নুর আলম।
এতে ড্রাগিস্ট এন্ড কেমিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, ওয়াকার্স পার্টির সভাপতি তপন কুমার রায়, রবীন্দ্র সঙ্গিত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক রাসেল আমিন স্বপন, সংস্কৃতি কর্মী অতুল রায়, এটিএন বাংলা ও এটিএন নিউজ প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন, একাত্তর টিভির বিজয় চক্রবর্তী কাজল, ডিবিসি নিউজের রিনি সরকার, মোহনা টিভির ময়নুল হক, দৈনিক সমকালের হাসিবুল ইসলাম মিতু, দৈনিক খোলা কাগজের মোশাররফ হোসেন, দৈনিক ইত্তেফাকের শামীম হোসেন বাবু বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন বিপিডিএ এর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে হয়রানী এবং কণ্ঠরোধ করতে প্রতিষ্ঠানটির মালিক রফিকুল ইসলাম তুহিন মামলা করেন সময় টিভির বিশেষ প্রতিনিধি রতন সরকারের বিরুদ্ধে।
বক্তারা অবিলম্বে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed