Main Menu

বিশ্বনাথ থেকে যুবক ‘নিখোঁজ’

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ পৌরশহর থেকে এক যুবক ‘নিখোঁজ’ হয়েছে। তার নাম হোসেন আলী। বয়স ৩৪ বছর।

সে উপজেলার সদর ইউনিয়নের সরুয়ালা ননকীপাড়া গ্রামের মৃত আওলাদ আলীর পুত্র।

এ ব্যাপারে বুধবার (১৭ মার্চ) সন্ধ্যায় ‘নিখোঁজের ছোট ভাই জুনেদ আলী বিশ্বনাথ থানায় জিডি এন্টি করেছেন। যার নং ৮৪৯।

জিডিতে উল্লেখ করা হয়, মানসিক সমস্যায় ভোগছেন হোসেন আলী। গত ১৬ মার্চ মঙ্গলবার রাত ৯টায় হোসেন আলী বাড়ী থেকে বিশ্বনাথবাজারে ইসলামি সংগীত অনুষ্ঠান শুনতে আসেন। ইসলামী সংগীত শেষ হওয়ার পর তিনি আর বাড়ী ফিরেননি। সম্ভাব্য সকলস্থানে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তাকে।

কেউ হোসেন আলীর সন্ধান পেলে ০১৩০৩-৩৫৩৫২৬ নম্বর মোবাইলে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed