লন্ডন থেকে সিলেটে আসা আরো ১৫২ যাত্রী কোয়ারেন্টিনে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: লন্ডন থেকে সিলেটে আসা আরও ১৫২ যাত্রীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে এসব যাত্রীরা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে ইমিগ্রেশন কার্যক্রম শেষে আগত ১৫২ যাত্রীর মধ্যে ১৪৭ যাত্রীকে ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ও ৫ জনকে হোম কোয়ারেন্টিনে প্রেরণ করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) এ বি এম আশরাফ উল্লাহ
বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার লন্ডন থেকে আসা ১৫২ যাত্রীর মধ্যে ১৪৭ জনকে সেনাবাহিনী এবং পুলিশের তত্ত্বাবধায়নে ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য সিলেট নগরীর ১০টি হোটেলে পাঠানো হয়েছে। এছাড়া ৫ জন যাত্রীকে হোম কোয়ারেন্টাইনে প্রেরণ করা হয়েছে।
আরও জানানো হয়, সিলেট বিমানবন্দরের লন্ডন ফ্লাইটে আগত যাত্রীদের মধ্যে হোটেল ব্রিটেনিয়ায় ৩৫ জন, হোটেল অনুরাগে ২০ জন, হোটেল নূরজাহানে ১০ জন, হোটেল হলি গেটে ৩১ জন, হোটেল লা রোজে ৭ জন, হোটেল লা ভিস্তায় ১১ জন, হোটেল রেইন বো গেস্ট হাউজে ৩ জন ও রয়েল প্লাম হোটেলে ১০ জন রয়েছেন। এছাড়া ৫ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed