সিলেটে আবারও একদিনে করোনায় আক্রান্ত ৪৫
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বাড়ছে করোনায় আক্রান্ত। সেই সাথে কমেছে সুস্থতা। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনায় ৪৫জন আক্রান্ত হয়েছেন। সেই সাথে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৭জন। এছাড়া বিভাগের মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৩৬জন চিকিৎসাধীন রয়েছেন।
সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৮০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬২০জন। সেই সাথে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৮৬৮জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩জন ও আইসোলেশনে চিকিৎসাধীন আছেন আরও ৫জন।
বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানান।
সিলেটে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ৪৫জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
এনিয়ে বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৬ হাজার ৬২০জন। এর মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ৮৯ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৬২জন, হবিগঞ্জে ২ হাজার ১৫জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
Related News
সুনামগঞ্জে প্রেমঘটিত বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনাRead More
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More



Comments are Closed