বিশ্বে আবারও একদিনে ১০ হাজার মানুষের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: kotoবিশ্বব্যাপী করোনার তাণ্ডব কোনোভাবেই থামছে না। চলছে দ্বিতীয় ঢেউ। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো স্বস্তিতে নেই বিশ্ববাসী। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ১০ হাজার মানুষ। আর একদিনে আক্রান্ত হয়েছে পাঁচ লাখেরও বেশি মানুষ।
করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১২ কোটি ১৮ লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৬ লাখ ৯১ হাজার।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও মারা গেছেন ৯ হাজার ৭১২ জন এবং একদিনে করোনা আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ২৮ হাজার ৮৪৫ জন।
এ ছাড়া বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১২ কোটি ১৮ লাখ ৫ হাজার ৪৯৭ জন এবং মৃত্যু হয়েছে ২৬ লাখ ৯১ হাজার ৮৩২ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ৮১ লাখ ৯৯ হাজার ৭৪৪ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন তিন কোটি দুই লাখ ৯৪ হাজার ৭৯৮ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৫০ হাজার ৬৪৯ জনের।
আক্রান্তে ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ১৭ লাখ ৪৩১ জন এবং মারা গেছেন দুই লাখ ৮৫ হাজার ১৩৬ জন।
আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় এক কোটি ১৪ লাখ ৭৪ হাজার ৩০২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৫৯ হাজার ২৫০ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ১৮ হাজার ৪৩৬ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯৩ হাজার ৩৬৪ জন।
আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪২ লাখ ৭৪ হাজার ৫৭৯ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ২৫ হাজার ৮৩১ জন।
এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, ইতালি সপ্তম, স্পেন অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed