বাহুবলে মা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে ঘর থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে উপজেলার দিগম্বর বাজার এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। মা ও মেয়ের গলায় কাটা দাগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন, উপজেলার পুটিজুরী ইউনিয়নের লামাপুটিজুরী গ্রামের সন্দীপ দাসের স্ত্রী অঞ্জলি (৩৫) ও তার মেয়ে পূজা (৮)।
স্থানীয়রা জানায়, লামাপুটিজুরী গ্রামের সন্দীপ দাস কাঁচামালের ব্যবসা করেন। তিনি স্ত্রী সন্তানদের নিয়ে দ্বিগাম্বর বাজারে তিনতলা একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। সন্দীপ দাস ব্যবসার কাজে সুনামগঞ্জে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার ভোরে তিনি বাসায় এসে দেখেন তার স্ত্রী ও মেয়েকে হত্যা করা হয়েছে।
সন্দীপ দাস জানান, রাত তিনটার দিকে দ্বিতীয় তলার ভাড়াটিয়া আমির আলী তাকে ফোন দিয়ে বলেন তার ঘরে চুরি হয়েছে। ঘরে থাকা সেলাই মেশিনসহ সবকিছু চুরি করে নিয়ে গেছে।
ঘটনার খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী পুলিশের আরও কয়েকজন কর্মকর্তাকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান জানিয়ে বলেন, মা ও মেয়ে দু’জনেরই গলায় কাটা দাগ রয়েছে। লাশ দু’টি উদ্ধার করা হয়েছে।
Related News
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More



Comments are Closed