বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১২ কোটি ১২ লাখ ছাড়িয়েছে
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১২ কোটি ১২ লাখ ছাড়িয়েছে । এ পযর্ন্ত মারা গেছে ২৬ লাখ ৮২ হাজারের বেশি মানুষ।
গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় মারা গেছে সাড়ে নয় হাজার মানুষ। নতুন শনাক্ত হয়েছে চার লাখ ৪৮ হাজার মানুষ।
এদিকে ফিলিপাইনে করোনা সংক্রমণ বাড়ায় এবং করোনার নতুন ধরন শনাক্ত হওয়ায় আগামী ১৯ এপ্রিল পর্যন্ত বিদেশ ফেরতদের এবং বিদেশি নাগরিকদের দেশে প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া ফিলিপাইনে পাওয়া নতুন ধরনটি ইংল্যান্ডেও পাওয়া গেছে বলে জানিয়েছে ইংল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগ। নতুন ধরনটির বিরুদ্ধে টিকা কার্যকর নাও হতে পারে এমন আশঙ্কা করছে প্রতিষ্ঠানটি।
এদিকে ফ্রান্সেও করোনা ভাইরাসের নতুন ধরন শনাক্ত হয়েছে বলে দাবি করেছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর। নতুন পাওয়া ধরনটি আরও শক্তিশালী এবং বিপদজ্জনক বলে ধারণা করা হচ্ছে।
Related News
সৌদিআরব জুড়ে সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতাRead More
আসামে ৭৫০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, গৃহহীন ৪ হাজার মানুষ
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে আবারও বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজ্য সরকার। ধুবড়িRead More



Comments are Closed