মাধবপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরে পত্রিকা এজেন্ট সুশংকর দেবনাথ (২৮) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে দুর্ঘটনার পর চিকিৎসার জন্য ঢাকার নেওয়ার পথে তিনি মারা যান।
মাধবপুর পৌর সভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা ও মাধবপুর পত্রিকা এজেন্ট সুখলাল দেবনাথের ছোট ছেলে সুশংকর তার এক বন্ধুকে নিয়ে চট্রগ্রামের চন্দ্রনাথ তীর্থস্থানে যান। সেখানে প্রার্থনা শেষে শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌঁছেন।
সেখান থেকে মোটরসাইকেলযোগে শুক্রবার (১২ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে মাধবপুর ফেরার পথে ঘাটুরা নামক স্থানে দুর্ঘটনার শিকার হয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুত্বর আহত হন।
নিহতের ভাই শংকর জানান, প্রথমে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। সুশংকর বাবা অসুস্থ হওয়ার পর থেকে পত্রিকার ব্যবসা দেখা শোনা করতেন তিনি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Related News
হবিগঞ্জে হত্যার ৩ বছর পর প্রবাসীর দেহাবশেষ উদ্ধার, গ্রেফতার ৪
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে প্রায় তিন বছর আগে সংঘটিত চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যা মামলারRead More
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সবজি ব্যবসায়ী মো. মকসুদ আলী (৩৫) শায়েস্তাগঞ্জের অলিপুর এলাকায়Read More



Comments are Closed