সংসদ সদস্য নায়ক ফারুক আইসিইউতে
বৈশাখী নিউজ ডেস্ক: সিঙ্গাপুরে অসুস্থ হয়ে পড়েছেন মিয়া ভাইখ্যাত চিত্রনায়ক ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক। জরুরি ভিত্তিতে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এ অভিনেতার ভাতিজি আসমা পাঠান রুম্পা।
তিনি জানান, ৪ মার্চ থেকে সিঙ্গাপুরে রয়েছেন ফারুক। নিয়মিত চেকআপের জন্যই সেখানে গিয়েছিলেন। সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু শনিবার (১৩ মার্চ) সকালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে দ্রুত তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে তিনি এখন চিকিৎসকের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন।’
চাচার জন্য দোয়া চেয়ে তিনি বলেন, ‘তার সঙ্গে এখন কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। এমনকি ফোনেও তার কথা বলা নিষেধ।’
ফারুকের সবশেষ অবস্থা জানতে চাইলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান সময়নিউজকে বলেন, ‘উনার ঘুম কম হচ্ছে। ভাবির সঙ্গে এই মাত্র কথা বলেছি, হি ইজ অল রাইট। নো প্রবলেম। উনার ছেলে সঙ্গেও কথা বলেছি, উনি ঠিক আছেন।’
১৯৪৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছিলে তার। বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় এ অভিনেতা বর্তমানে ঢাকা-১৭ আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন।
Related News
একনেকে অনুমোদন পেল নতুন ১১ প্রকল্প
বৈশাখী নিউজ ডেস্ক: নতুন ১১ প্রকল্পসহ মোট ১৩টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহীRead More
ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালু ৭ নভেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে আবারও নিয়মিত ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছেRead More



Comments are Closed