Main Menu

কলম্বিয়ায় সড়কে ঝরল কূটনীতিকসহ তিনজনের প্রাণ

আন্হর্জাতিক ডেস্ত: কলম্বিয়ায় একটি প্রাইভেটকার খাদে পড়ে পানামার কূটনীতিকসহ অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

স্থানীয় গণমাধ্যম জানায়, কূটনীতিকবাহী গাড়িটি বেপরোয়া গতিতে ফ্রিও নদী পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকর্মীরা ঘটনাস্থলেই তিনজনের মরদেহ উদ্ধার করেন।

এ সময় কয়েক ঘণ্টার চেষ্টা চালিয়ে জীবিত অবস্থায় গাড়িটির আরও দুই আরোহীকে উদ্ধারে সক্ষম হন তারা।

এদিকে দুর্ঘটনায় বিদেশি কূটনীতিকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

Share





Related News

Comments are Closed