হবিগঞ্জে আ.লীগ প্রার্থী সেলিম বিজয়ী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান সেলিম বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্ধী হয়েছেন বর্তমান মেয়র ও আওয়ামী লীগ বিদ্রোহী মিজানুর রহমান মিজান (নারিকেল গাছ)। তৃতীয় হয়েছেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এনামুল হক সেলিম।
পৌরসভার সকল কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আতাউর রহমান সেলিম পেয়েছেন ১৩ হাজার ৪৪৩ ভোট। মিজানুর রহমান মিজান পেয়েছেন ১০ হাজার ৭৯০ ভোট ও অ্যাডভোকেট এনামুল হক সেলিম পেয়েছেন ২ হাজার ৬৩২ ভোট।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সাদেকুল ইসলাম জানান, এখনো পর্যন্ত অফিসিয়াল ফলাফল পাননি। অফিসিয়াল সকল কেন্দ্রের ফলাফল পাওয়া গেলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।
হবিগঞ্জ পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed