Main Menu

মাধবপুরে গার্মেন্টসকর্মীকে ধর্ষণ

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উৎসব দেখানোর কথা বলে এক নারী গার্মেন্টসকর্মীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। সোমবার রাত ১০টার দিকে নোয়াপাড়া চা বাগানে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

Manual7 Ad Code

ধর্ষণের শিকার ওই গার্মেন্টসকর্মীকে ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual8 Ad Code

এ ঘটনায় নারী গার্মেন্টসকর্মীর পিতা মঙ্গলবার সকালে মাধবপুর থনায় একটি মামলা করেছেন।

Manual8 Ad Code

অভিযুক্ত যুবক নোয়াপাড়া চা বাগানের শ্রমিক অর্জুন রবিদাসের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার উপ পরিদর্শক (এসআই) সনত কুমার বলেন, ‘ওই গার্মেন্টসকর্মী সোমবার নোয়াপাড়া একটি কারখানা থেকে ছুটি শেষে বাড়ি যাচ্ছিলেন। যাবার পথে একই কারখানার শ্রমিক নোয়াপাড়া চা বাগানের হৃদয় রবিদাস তার বাড়িতে উৎসব দেখানোর কথা বলে তাকে (নারী গার্মেন্টসকর্মীকে) তার (যুবকের) বাড়িতে নিয়ে যায়। পরে রাত ১১ টার দিকে অপর দুজনের সহযোগীতায় ঘরে আটকে রেখে তাকে ধর্ষণ করে। তার (গার্মেন্টসকর্মী) চিৎকারে স্থানীয় দুলাল চৌকিদারের সহযোগীতায় তাকে উদ্ধার করা হয়।’

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘এ ঘটনায় মাধবপুর থানায় মামলা হয়েছে। ভিকটিমের ২২ ধারা জবানবন্দি গ্রহণের জন্য হবিগঞ্জ বিচারিক আদালতে পাঠানো হযেছে। এছাড়া ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

 

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code