সিলেটে সাহেদের বিরুদ্ধে আরেকটি প্রতারণা মামলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে রিজেন্ট গ্রুপ ও হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মো. সাহেদ করিমের বিরুদ্ধে আদালতে আরেকটি প্রতারণা মামলা দায়ের করা হয়েছে। সিলেটের ব্যবসায়ীর ১০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় এ মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রæয়ারি) সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (৩য়) আদালতে এ মামলা দায়ের করেন সিলেটের জৈন্তাপুরের পাথর ব্যবসায়ী, ‘মাওলা স্টোন ক্রাশার মিল’র স্বত্বাধিকারী শামসুল মাওলা।
বাদী পক্ষের আইনজীবী ও সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এপিপি এডভোকেট মো. আবদুস সাত্তার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সাহেদের বিরুদ্ধে শামসুল মাওলার পক্ষ থেকে আগে থেকেই চেক প্রতারণার তিনটি মামলা দায়ের করা আছে। বৃহস্পতিবার আরেকটি প্রতারণা ও আত্মসাতের মামলা দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে ১৫ মার্চের মধ্যে প্রতিবেদন দাখিল করতে সংশ্লিষ্ট থানার (রমনা) ওসিকে নির্দেশ দিয়েছেন।
এডভোকেট মো. আবদুস সাত্তার জানান, ব্যবসায়ী শামসুল মাওলাকে দেয়া সাহেদের একটি চেক তার বা তার কোম্পানির নয়। ভুয়া একটি চেকে (চেক নং- ৯০২৬৪৬৩০) ১০ লক্ষা টাকার অংক বসিয়ে স্বাক্ষর দিয়ে শামসুল মাওলাকে প্রদান করেন সাহেদ। পরবর্তীতে সেটি অন্য একটি ব্যবসা প্রতিষ্ঠানের নামের চেক বলে ধরা পড়ে। এ মর্মে বৃহস্পতিবার সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাটিজস্ট্রেট (৩য়) আদালতে আরেকটি প্রতারণা, জালিয়াতি ও আত্মসাৎ মামলা দায়ের করেন তিনি।
এর আগে গত বছরের ৪ মার্চ সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (১ম) আদালতে সাহেদের বিরুদ্ধে ২০ লাখ ৫০ হাজার টাকার তিনটি প্রতারণা মামলা দায়ের করেন ব্যবসায়ী শামসুল মাওলা। সাহেদের দেয়া ১০ লক্ষ টাকা করে ২ টি চেকে ২০ লক্ষ টাকা ও আরও একটি চেকে ৫০ হাজার টাকা নির্ধারিত সময়ে না পাওয়ায় এ ৩ মামলা করেন তিনি।
Related News
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকেRead More
দেশের সকল মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব মহাসড়কে স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।Read More



Comments are Closed