সৌদিতে আগুনে ৭ বাংলাদেশির মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে একটি সোফা কারখানায় ভয়াবহ আগুনে সাত বাংলাদেশি নিহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাতে মদিনার আল মনোয়ারায় উহুদ পাহাড়ের কাছে মদিনা আল-খলিল এলাকায় সোফা কারখানায় এ আগুনের ঘটনা ঘটে। নিহত বাংলাদেশিদের বাড়ি চট্টগ্রাম ও কক্সবাজারে বলে জানা গেছে।
সৌদিতে বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট মো. মহসিন হোসেন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে কয়েকজনের পরিচয় জানা গেছে। বাকিদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে দূতাবাস।
নিহতদের মধ্যে কক্সবাজারের টেকনাফের ৩ জন, চট্টগ্রাম দক্ষিণ জেলা লোহাগাড়া থানার ৩ জন ও রামুর একজন রয়েছেন। এদের মধ্যে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া সদর ইউনিয়ন ৯নং ওয়ার্ড দক্ষিণ সুখছড়ি শাম্বির পাড়ার দুই ভাই নিজাম ও আরাফাত।
মোহাম্মদ মহসিন জানান, এ ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছেন। মরদেহগুলো মদিনার একটি হাসপাতালে রাখা আছে। শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় তাদের শনাক্ত করা কঠিন।
Related News
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা এলাকার কাছে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাতRead More
কঙ্গোতে স্কুলে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৯
আন্তর্জাতিক ডেস্ক: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় শহর বুকাভুতে দুটি স্কুল ও আশপাশের এলাকায়Read More



Comments are Closed